সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সড়ক দুর্ঘটনায় ট্রাকের দুই আরোহী নিহত

  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৫৭৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি এলাকায় ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার ৬ ডিসেম্বর সকালে বিকল হওয়া ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া সদরের ব্রাহ্মনপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে মেহেদী হাসান (২৪) ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কলোনীবাজার এলাকার সবুজ মিয়ার ছেলে শাহিন মিয়া (২২)। নিহতরা বিকল ট্রাকের আরোহী ছিলেন।

মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. নবীন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানায়, রংপুরগামী একটি ট্রাক সকালে মহাসড়কের পৌলি এলাকায় আসলে পিছনের চাকা ফেটে যায়। এ সময় ট্রাক থেকে দুই আরোহী নেমে ট্রাকের পিছনে গেলে অপর একটি ট্রাক এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme