সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৯৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশে বাতিঘর আদর্শ পাঠাগার মেধা যাচাই-২০২২” এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

১৪ ডিসেম্বর বুধবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার আয়নাপুর এ.এম. মডেল স্কুল কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির প্রায় তিনশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহান, পাঠাগারের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরীক্ষায় অংশগ্রহণকারী ৭ম শ্রেণির শিক্ষার্থী স্বর্ণা আক্তার বলেন, “এ ধরণের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। নিজের মেধা যাচাই করার সুযোগ পাচ্ছি।”

পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান জানান, শিক্ষার মানোন্নয়ন, পড়াশুনার প্রতি শিক্ষার্থীদের মনোযোগ সৃষ্টি ও উদ্বুদ্ধ করতে প্রতিবছর আমরা এ প্রতিযোগিতার আয়োজন করে থাকি।

উল্লেখ্য, টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে “বাতিঘর আদর্শ পাঠাগার”। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme