সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে আমন ধান সংগ্রহের উদ্বোধন

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৫১৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে সরকারীভাবে অভ্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ২২ ডিসেম্বর সকাল ১১টায় কালিহাতী খাদ্যগুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন, টাঙ্গাইল -৪ সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এন.এম রফিকুল আলম, কালিহাতী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ রব্বানীসহ দলীয় নেতৃবৃন্দ ও মিল মালিকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানাযায়, কালিহাতী উপজেলায় অভ্যন্তরীন আমন সংগ্রহ ২০২২-২৩ মৌসুমে ২৮ টাকা কেজি দরে ৪২৮ মেট্রিক টন ধান ও ৪২ টাকা কেজি দরে ৩৬২৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme