সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বিএনপির গণ মিছিল

  • আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৫২৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: সারাদেশে ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেফতার জামিন বাতিল করে নেতা কর্মীদের কারাগারে প্রেরণ, পুলিশি হামলা, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবি ও নির্যাতনের প্রতিবাদে গণ মিছিল করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১১ টার দিকে জেলা বিএনপির আয়োজনে শহরের শান্তি কুঞ্জ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয় সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, বেনজির আহমেদ টিটো প্রমুখ।

বক্তারা সমাবেশে খালেদা জিয়াসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তি, মিথ্যা মামলা, তৃণমূল নেতাকর্মীদের গ্রেফতার ও জামিন বাতিল করে মুক্তির.দাবি জানান।

এসময় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, টাঙ্গাইল সদর থানা বিএনপি, শহর বিএনপিসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme