সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে পশ্চাৎপদ জনগোষ্ঠীর কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৩৩০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ‘নারী পুরুষ নির্বিশেষ, সমাজ সেবায় গড়ব দেশ” প্রতিপাদ্যে টাঙ্গাইল জেলায় ‘পশ্চাৎপদ জনগোষ্ঠীর কর্মসংস্থানমূলক প্রশিক্ষন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

৩১ ডিসেম্বর শনিবার সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সার্বিক তত্ববধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। সিরাজগঞ্জ র‌্যাব- ১২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আরএমডিসি চেয়ারম্যান সৈয়দা তৌফিকা রফিক, টাঙ্গাইল র‌্যাব-১৪ এর কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এ কর্মশালায় অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় ও স্বহস্তে তৈরি শিল্পকর্মের প্রদর্শনী পরিদর্শন করেন এবং এসকল হস্তশিল্পের ব্যাপক প্রচার ও প্রসারের উদ্যোগ গ্রহণের উপর জোর দেন। অনুষ্ঠানে পশ্চাৎপদ জনগোষ্ঠীর উপস্থিত ৫২ জন সদস্যের মাঝে জেলা প্রশাসকের নিজস্ব কোষাগার থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। একইসাথে তিনি এ সকল মানুষের সার্বিক জীবনমান উন্নয়নে সর্বদা পাশে থাকার অভিপ্রায় ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme