সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে ডায়াবেটিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা

  • আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৬০৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে ডায়াবেটিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩১ ডিসেম্বর সকাল ১১টায় এ সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সখীপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. মো. আনোয়ার হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম। আরো বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের (অব:) এডিশনাল আইজিপি বীর মুক্তিযোদ্ধা মো.আমির উদ্দিন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আমিন শরীফ সুপন, জেলা পরিষদ সদস্য আনোয়ার হোসেন তালুকদার, ডা. সাদিকুল ইসলাম তালুকদার, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মেছের উদ্দিন, নজরুল ইসলাম প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন প্রিন্সিপাল আলীম মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি এম ও গণি, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ার, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল হোসেন, বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ওয়াদুদ হোসেন, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী আসিফ, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. আনোয়ার হোসেন, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মেছের উদ্দিন প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme