সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ১০ টাকার হোটেল

  • আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৭৫৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবদেক: টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের জন্য চালু হয়েছে ১০ টাকার হোটেল। ব্যতিক্রমী এ হোটেলে মাত্র ১০ টাকার বিনিময়ে ডিম খিচুড়ি অথবা মুরগি খিচুড়ি বা মুরগি ভাত খেতে পারছেন সুবিধাবঞ্চিত মানুষেরা।

টাঙ্গাইলের বোয়ালীতে সুবিধাবঞ্চিত শিশুদের আর্থিক যোগানের জন্য প্রতিষ্ঠিত ক্যাফে ৭১ রেস্টুরেন্টে এই ১০ টাকার হোটেল চালু করা হয়েছে।

১০ টাকায় পেট পুরে খেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরা। হোটেলে খেতে আসা দিনমুজুর হাবিবুল্লাহ জানান, বাইরে এ খাবার খেতে ৫০-১০০ টাকা লাগত আর এখানে মাত্র ১০ টাকায় খেতে পারছি। রিকশাচালক রাসেল মিয়া বলেন, দামি হেটেলে বসে ভালমন্দ খাওয়ার ভাগ্য হয় না। আজ এখানে খেয়ে খুব ভাল লাগছে।

১০ টাকার হোটেলের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ জানান, আর্থিক সংকটে সুবিধাবঞ্চিত মানুষেরা রেস্টুরেন্টে বসে খেতে পারেন না বা লজ্জায় যান না। তাদের জন্যই আমাদের এ উদ্যোগ। ভর্তুকি দিয়ে নামমাত্র মূল্যে আমরা খাবারের ব্যবস্থা করেছি। সমাজের বিত্তবান মানুষেরা সহযোগিতার হাত বাড়ালে নিয়মিতই এমন আয়োজন করবো। আপাতত সপ্তাহে একদিন এই হোটেল চালু থাকবে।

১০ টাকার হোটেলে বিনামূল্যে কাজ করছেন আবইয়াজ সাইফ, আহসান খান মিলন, রাইয়ান, রাদিত আহম্মেদসহ ৭ জন স্বেচ্ছাসেবী।

স্বেচ্ছাসেবী রাদিত আহম্মেদ বলেন, এ আয়োজনে সম্পৃক্ত হতে পেরে এবং নিজ হাতে খাবার সরবরাহ করে আমি খুবই আনন্দিত। হোটেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবইয়াজ সাইফ বলেন, নিজেরাই রান্না করে আমরা খাবার প্রস্তুত করেছি। আপাতত তিনটি মেন্যু থাকলেও ভবিষ্যতে আরো আইটেম যুক্ত করা হবে। শতাধিক নির্বাচিত নিম্ন আয়ের মানুষদের এ হোটেলে খাবার ব্যবস্থা থাকছে। হোটেলের তত্ত্বাবধায়ক এনামুল হাসান জানান, সারাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমাদের এ হোটেল চালুর পরিকল্পনা রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme