সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মাদক মামলায় এক জনের যাবজ্জীবন

  • আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৩৭০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবদেক: টাঙ্গাইলে মাদক মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন এবং আরও এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার ৩১ জানুয়ারি দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোস্তফা শাহরিয়া খান এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম দেওয়ান আখতারুজ্জামান ওরফে চপল (৫০)। তিনি টাঙ্গাইল পৌরসভার এনায়েতপুর এলাকার মৃত দেওয়ান আব্দুল মজিদের ছেলে। তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। পাঁচ বছর দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মধু মিয়া (৬১)। তিনিও এনায়েতপুর এলাকার বাসিন্দা। তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

টাঙ্গাইলের সরকারি কৌঁসুলী (পিপি) এস আকবর খান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ২০১১ সালের ২০ জুলাই শহরের এনায়েতপুরে দন্ডিত দেওয়ান আখতারুজ্জামানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে ৫০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খোরশেদ আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) বিথী চ্যাটার্জী ২০১১ সালের ২০ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলা চলাকালীন জামিনে মুক্তি পেয়ে দুইজনই পলাতক রয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme