সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে খাস জমির মাটি যাচ্ছে ইটভাটায়

  • আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের বানকিনা উত্তর পাড়া গ্রামে রাতের আঁধারে সরকারের খাস খতিয়ানের ভুমির মাটি কেটে স্থানীয় দুইটি ইটভাটায় বিক্রি করছে একটি চক্র। স্থানীয়দের অভিযোগ এ বিষয়ে প্রশাসনকে অবগত করেও কোন প্রতিকার পাচ্ছেন না তারা।

রাতের আঁধারে মাটি কাটার ফলে ওই এলাকার সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। ট্রাকের বিকট শব্দে র্নিঘুম রাত কাটাচ্ছে অনেকেই। লেখাপড়ায় বিঘœ ঘটছে শিক্ষার্থীদের। নষ্ট হচ্ছে পাকা রাস্তা। সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত চলে ২০-২৫ টি ট্রাকের তান্ডব। বাধাঁ দিলে তাদের মিথ্যা মামলার ভয় দেখায় এবং প্রাণ নাশের হুমকি দেয়।

জানা যায়, উপজেলার বল্লা ইউনিয়নের সিঙ্গাইর আর. এম. ব্রিকসের মালিক জুলহাস কোম্পানির ছেলে রানা এবং কাগুজিপাড়া বি. এন. এস. এম ব্রিকসের মালিক নাছির উদ্দীন ওই চক্রটির নিকট থেকে মাটি ক্রয় করে নিচ্ছেন।

নাম প্রকাশ অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ইটভাটার মালিক মো. রানা এবং নাছির উদ্দীন প্রশাসনকে ম্যানেজ করে খাস জমি থেকে এক সাপ্তাহ যাবত মাটি কাটছেন। রাতের আঁধারে মাটির কাটার বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়েই সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে কালিহাতী উপজেলা সহকারী নির্বাহী কর্মকর্তা (ভুমি) নাহিদ হাসান জানান, খবর নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme