সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

টাঙ্গাইল পরিবেশক মালিক সমিতির নির্বাচনে টানা তৃতীয় বারের সভাপতি শামীম সম্পাদক রফিক নির্বাচিত  

  • আপডেট : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৬৯০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচনে,শামীমুর রহমান খান শামীম সভাপতি এবং মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

 শুক্রবার ১৮ (জুলাই) সকাল ১০ টায় শহরের ভিক্টোরিয়া ফুড জোন পার্টি সেন্টারে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি ও সমিতির প্রধান উপদেষ্টা আবুল কালাম মোস্তফা লাবু।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আরফান আলী খান, উপদেষ্টা টাঙ্গাইল পরিবেশক মালিক সমিতি সহ অন্যান্য বিশেষ অতিথি বৃন্দ 

সমিতির সভাপতি শামীমুর রহমান খান শামীমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদ মালিক সমিতির  উপদেষ্টা আরফান আলী খান, মীর মহব্বত হোসেন, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক  ও উপদেষ্টা মহব্বত হোসেন, সাইমন তালুকদার রাজিব, আহসান খান আছু, মাহফুজুর রহমান মামুন, দুলাল চন্দ্র সাহা, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম সিদ্দিকী এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

সভার দ্বিতীয় পর্বে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আগামী তিন বছরের জন্য শামীমুর রহমান খান শামীম সভাপতি এবং মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সাধারণ সম্পাদক,  সাংগঠনিক সম্পাদক আবুল বাশার উজ্জল দপ্তর সম্পাদক সুলাইমান হোসেন কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর  সহ ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।পরবর্তীতে আরো কিছু সদস্য সংযুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্তও গৃহীত হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme