মোঃ শাহ আলম ,প্রতিদিন প্রতিবেদক,কালিহাতী: জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা- সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যত প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে “ভূমি সেবা মেলা-২০২৬” উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে|
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১টায় কালিহাতী উপজেলা ভূমি অফিস চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য মোঃ লুৎফর রহমান মতিন| পরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়|
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা|
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে|
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন|
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, ¯^চ্ছ ও জনবান্ধব করতে এ ধরনের ভূমি সেবা মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|