সংবাদ শিরোনাম:
বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক কালিহাতীর মাদক সম্রাট মামুন এখনো ধরাছোঁয়ার বাইরে দেলদুয়ারে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা ॥ অভিযুক্ত গ্রেফতার টাঙ্গাইলের মহাসড়কে ঢাকায় ফেরা মানুষের চাপ বেড়েছে দেলদুয়ারে ২ মাদক কারবারিকে ভ্রাম্যমান আদালতে সাজা

ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত

  • আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় থানা পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণও সোচ্চার হয়ে উঠেছে মাদকের বিরুদ্ধে। এতে করে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা রয়েছে আতঙ্কে। সামাজিক আন্দোলনের মাধ্যমে বিভিন্ন এলাকায় সচেতন জনগণ মাদক কারবারি ও মাদক সেবিদের হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করছে। পাশাপাশি ধনবাড়ী থানা পুলিশও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। প্রযুক্তির অপব্যবহার, মাদকের সহজলভ্যতা এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে তরুণদের একটি অংশ বিপথগামী হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে বর্তমানে শুধু আইন প্রয়োগ নয়, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে দেখা যাচ্ছে।

ধনবাড়ী থানা সূত্রে জানা যায় , ২০২৬ সালের শুরু থেকে আজ অব্দি ২৬ টি মাদক মামলায় ২৯ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রায় ২০০ গ্রাম গাঁজা ও ২ টি গাজার গাছ উদ্ধার করা হয়। নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ৪৯৫ পিস,হেরোইন ৫৭ পরিয়া ধনবাড়ী থানা পুলিশের যৌথ উদ্যোগে এইগুলো উদ্ধার করা হয়।
ধনবাড়ী উপজেলা জুড়ে রয়েছে শতাধিক মাদক স্পট। এ সকল স্পটগুলোয় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক কারবারি ও মাদক সেবীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে থানা পুলিশকে আরো অগ্রণী ভূমিকা রাখতে হবে বলে স্থানীয় জনগণ মনে করেন। মাদক নিয়ন্ত্রণে স্থানীয় জনতা ও থানা পুলিশের যৌথ পদক্ষেপ সবচেয়ে কার্যকর। স্থানীয় জনতা নিজস্ব এলাকায় মাদক বিরোধী সচেতনতা ও নজরদারি গড়ে তুলে অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করলে মাদক অভিযান কার্যকরী হবে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না; মাদক বিক্রেতা বা আসক্তদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে হবে থানা পুলিশের মাধ্যমে। যখন সমাজ মাদকের বিস্তার নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, তখন পুলিশ আইনের যথাযথ প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
ধনবাড়ী থানার এ এস আই জুবায়ের হোসেন বলেন, মাদক অভিযানে মাঠপর্যায়ে অনেক ক্ষেত্রে পুলিশ সদস্যরা ঝুঁকি নিয়ে কাজ করছেন।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুস সালাম সিদ্দিকী বলেন, মাদকের ব্যাপারে থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করে কাজ করে যাচ্ছে। কিন্তু লক্ষ করা যাচ্ছে, মাদক অভিযানকে কেন্দ্র করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা শুধু পুলিশের মনোবল নয়, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকেই দুর্বল করার অপচেষ্টা চালানো হচ্ছে এ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। তবে মাদক অভিযানে অনিয়ম বা আইনের ব্যত্তয় ঘটলে তার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন,
মূলত মাদকবিরোধী অভিযানের সফলতা নির্ভর করে জনসমর্থন ও তথ্যের সত্যতার ওপর। বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে প্রচার করলে অপরাধীরাই সুবিধা পায়। এ অবস্থায় সত্য তথ্য যাচাই, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ এবং পুলিশের সঙ্গে জনগণের সহযোগিতা জরুরি বলেও তিনি উল্লেখ করেন। মাদকমুক্ত ধনবাড়ী গড়তে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিক সমাজের সক্রিয় ভূমিকা এখন সময়ের দাবি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme