সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

অগ্নিকাণ্ডের ১৬ দিন পর টাঙ্গাইলে করোনা আইসিইউ ইউনিট আংশিক চালু

  • আপডেট : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৪১৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : অগ্নিকাণ্ডের ১৬ দিন পর টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসিইউ ইউনিট আংশিকভাবে চালু করা হয়েছে।

শনিবার বিকালে আইসিইউর ১০ বেডের মধ্যে চার বেড চালু করা হয়। ইতোমধ্যে চারটি বেডেই রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, গত ১৫ জুলাই টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসিইউ ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত হয় হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা থেকে। ওই দিন ইউনিটের ১০টি বেডে থাকা রোগীদের তাড়াহুড়ো করে হাসপাতালের বাইরে রাখা হয়। অক্সিজেন সাপোর্ট না পেয়ে অনেকে রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। এ অবস্থায় একাধিক রোগীকে অন্যত্র রেফার্ড করেন চিকিৎসকরা। এরমধ্যে ওই দিন বাইরে কয়েকজনের মৃত্যু হয়।

এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি প্রতিবেদনে জানায়, করোনা আইসিইউতে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিনের মাত্রাতিরিক্ত ব্যবহার এবং নির্দেশনা অনুযায়ী মেশিন ব্যবহার না করার কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল। প্রতিবেদনে আটটি সুপারিশও করা হয়েছিল।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব বলেন, করোনা ‘আইসিইউর চারটি বেড চালু করা হয়েছে। বাকিগুলো চালু করতে একটু সময় লাগতে পারে।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme