অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত্যুভাতা প্রদান

  • আপডেট : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৩৭৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল জেলা অটোরিক্স অটোটেম্পো সিএনজি আঞ্চলিক শাখা শান্তিকুঞ্জ মোড় শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত্যুভাতা প্রদান করা হয়েছে।

শুক্রবার ৩ জুন সন্ধ্যায় আয়োজিত ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা অটোরিক্সা অটোটেম্পো সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ আমিনুর রহমান আমিন। অনুষ্ঠানে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন বেপারীপাড়া মাদরাসার নূরাণী শিক্ষক মওলানা আব্দুল করিম। অনুষ্ঠানে মৃত্যুভাতা গ্রহণ করেন শান্তিকুঞ্জ মোড় আঞ্চলিক শাখার শ্রমিক সিএনজি চালক মরহুম লিটনের স্ত্রী নার্গিস বেগম।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা অটোরিক্স অটোটেম্পো সিএনজি শান্তিকুঞ্জ মোড় আঞ্চলিক শাখা পরিচালনা কমিটির সদস্য সাইদুর রহমান সেলিম, আনিছুর রহমান খান, ইসমাইল হোসেন টুটুল, মানিক পাহেলী, জনি, শাহিন আলম, শাহিন শাহ্, রাহাত, সোনা, হোসেনসহ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শ্রমিকরা।

উল্লেখ, গত ২৮ মে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন গাড়াইল গ্রামের বাসিন্দা ও সংগঠনটির সদস্য লিটন সরকার (৫০)।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme