সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

  • আপডেট : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৩১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ‘পরিবেশ দূষণ বন্ধ করি, সুস্থ্য সুন্দর জীবন গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সামাজিক সংগঠন সবুজ পৃথিবীর উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে সবুজ পৃথিবীর সভাপতি কায়েম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন— মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক এএসএম সাইফুল্লাহ, লৌহজং নদীর সুরক্ষা কমিটির সভাপতি সৈয়দ আবদুর রহমান, উন্নয়ন সংস্থা আরপিডিও নির্বাহী পরিচালক রওশন আরা লিলি, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক মীর জালাল আহমেদ, সেবকের নির্বাহী পরিচালক নাজমুল সালেহীন, গ্রীণ ক্লাবের সভাপতি মানিক শীল, ছায়াবীথির পরিচালক সাজ্জাদুর রহমান, সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ।

বক্তারা বলেন, টাঙ্গাইল জেলায় বর্তমানে ২৮৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১২৭টি ইটভাটার পরিবেশগত ছাড়পত্র আছে। বাকি ১৫৮টি ইটভাটা অবৈধ। অবৈধ ইটভাটার কারণে পশুপাখির প্রজননের সমস্যা হয়। বায়ু দূষণের মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। এছাড়াও অবৈধ ইটভাটার কালো ধোঁয়া পরিবেশের বিপর্যয় ঘটায়। ইটভাটায় কয়লা পোড়ানোর নিয়ম থাকলেও তারা কাঠ পোড়াচ্ছে। এতে বন উজার হচ্ছে। এছাড়াও ফসলি জমির উপরের উর্বর মাটি ইটভাটায় ব্যবহার করছে। তাই মানববন্ধন অবৈধ ইটভাটার বন্ধের দাবি জানানো হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme