সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

  • আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৫০০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামে আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৫৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ মার্চ) সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো.ছানোয়ার হোসেন।

অনুষ্ঠানের উদ্ধোধন করেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী। এসময় ওয়ালটন হাইটেক ইন্ড্রাসট্রিজ পিএলসি’র চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এসএম নুরুল আলম রেজভী এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ওয়ালটন গ্রুপের উপস্থাপনা পরিচালক এসএম শোয়েব হোসেন নোবেল, বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুন জুয়েল, বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক মীর মনিরুজ্জামান প্রমূখ। এছাড়া বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সদর উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির নতুন ও পুরাতন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ক্রীড়া পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাগণ। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন ওয়ালটন হাইটেক ইন্ড্রাসট্রিজ পিএলসি’র চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এসএম নুরুল আলম রেজভী।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme