সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

আদিবাসী নারীকে নির্যাতন: আসামীদের জামিন

  • আপডেট : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৬১০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে মালিরচালা গ্রামে সন্ধ্যা রানী নামে এক আদিবাসী নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন আসামিরা।

আসামিরা বৃহস্পতিবার টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হাসানাত এর আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জজ কোর্টের পিপি এডভোকেট এস আকবর খান।

গত ৯ জানুয়ারি চুরির অপবাদে প্রায় চার ঘণ্টা ধরে চালানো হয় সন্ধ্যা রানীর ওপর নির্যাতন। ওই সময় তার ছয় মাসের বাচ্চাকেও নির্যাতনকারীরা দুধ খেতে দেননি। পরে স্থানীয় এক আত্মীয়র সহযোগিতায় তিনি উদ্ধার হন।

১০ জানুয়ারি রাত ৮ টার দিকে থানায় গিয়ে ৫ জনকে আসামি করে মামলা করেন সন্ধ্যা রানী।

মামলায় উল্লেখ করা অপরাধ গুলো হল- ১৪৩, ৪৪৭, ৩৪২, ৩৩২, ৫০৬ ও ১১৪ পেনাল কোড ১৮৬০; বেআইনি জনতাবদ্ধে অনধিকার প্রবেশ করে অবৈধভাবে আটক রেখে হুকুমে মারপিট করে সাধারণ জখম ও ভীতি প্রদর্শনের অপরাধ।

এদিকে সন্ধ্যা রানী জানান, এখনো তিনি বাড়ি ফিরতে পারেননি, আছেন এক আত্মীয়ের আশ্রয়ে। জামিন পাওয়ার পর আসামিরা তাকেসহ তার স্বামীকে ভয়ভীতি দেখাচ্ছেন। তাদের গ্রাম থেকে উচ্ছেদ করার নাকি হুমকি দিচ্ছে আসামিরা।

জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, গাছে বেঁধে বর্বর নির্যাতন বিষয়টি মর্মান্তিক, অমানবিক। এমনিতেই সে ঘর ছাড়া। ভয়ে বাড়িও ফিরতে পারতেছেন না। এ ধরণের অপরাধে আসামিরা জামিন পেলে স্থানীয় আদিবাসী ও সন্ধ্যা রানীর পরিবার আতঙ্কিত থাকবে।

টাঙ্গাইল জজ কোর্টের পিপি এডভোকেট এস আকবর খান বলেন, দুপুরে তারা আদালতে আত্মসমর্পণ করেছিলেন তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ জামিনযোগ্য বিধায় আদালত তাদের জামিন দিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme