সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

আমেরিকান বিচারক সোমা সাঈদকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সংবর্ধনা

  • আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১০১০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধার সন্তান আমেরিকার নিউইয়র্ক সিটির বিচারক সোমা সাঈদকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর অঙ্গসংগঠন “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” জেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

টাঙ্গাইল জেলা শহরের ফুড গার্ডেন মিলনায়তনে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে নিউইয়র্ক সিটি নির্বাচনে বিজয়ী বিচারক সোমা সুলতানা সাঈদকে ১৫ জানুয়ারী এ সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র হাফিজুর রহমান স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মেহেনিগার হোসেন তন্ময়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর অঙ্গ সংগঠন “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান মেনন (রাসেল) এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ আশরাফ আলী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ শাহজাহান মিয়া, সংবর্ধিত অতিথি বিচারক সোমা সুলতানা সাঈদ এর স্বামী টেকনোলজিস্ট ও ডেমোক্রেটিক পার্টি (ইউএসএ) এর নেতা মিজানুর রহমান চৌধুরী, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আবদুস সবুর খান বীর বিক্রম এর সন্তান মাহমুদুর রহমান খান বিপ্লব, স্মরণে ৭১ শহীদ ও বীর মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের আহবায়ক হাফিজুর রহমান মাসউদ, এমএ মামুন নাহিদ’সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক সালমান আমিন, নাজমুল হাসান অনিক, বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগন ও মানবাধিকারকর্মীসহ সংবর্ধিত অতিথির পরিবারের সদস্যগণ।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমা সুলতানা সাঈদকে এনওয়াইসি সিভিল কোর্ট থেকে বর্তমানে ঘণঈ ফৌজদারি আদালতে ও নিয়োগ দেয়া হয়েছে। বিচারক সোমা সুলতানা সাঈদ এনওয়াইএস এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশী-আমেরিকান নির্বাচিত বিচারক। তিনি বাংলাদেশের টাঙ্গাইলের দেলদুয়ার থানার ইসলামপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফতাব উদ্দিন এবং মরহুম সৈয়দ আমিনা খাতুন এর ঘরে জন্মগ্রহণ করেন। বিচারক সোমা মিজানুর রহমান চৌধুরীর সাথে বিবাহিত এবং তারা তাদের পরিবারের সাথে এনওয়াইসিতে থাকেন। মিজানুর রহমান চৌধুরীও এনওয়াইসিতে একজন রাজনীতিবিদ। তিনি ডেমোক্রেটিক পার্টির সেথে জড়িত। বিচারক সোমা সাঈদ ২০২১ সালের ৮ নভেম্বর প্রায় ১ লক্ষ ৬০ হাজার ভোট নিয়ে ণঘঈ সিভিল কোর্টে নির্বাচিত হন, বর্তমানে তাকে ণঘঈ ফৌজদারি আদালতে নিযুক্ত করা হয়েছে। তিনি একজন প্রাক্তন বিশেষ প্রসিকিউটর এবং একজন প্রাইভেট প্র্যাকটিশনার। বিচারপতি সৈয়দ ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ের অ্যালবানি ল স্কুল থেকে আইন ডিগ্রি অর্জন করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme