আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

  • আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলায় আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

সোমবার বিকেলে রসুলপুর এলাকার আশ্রয়ন প্রকল্পের ৬০ জনের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ শেষে আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন, টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) অতনু বড়ুয়াসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানে অবস্থিত আশ্রয়ন প্রকল্পের প্রতিটি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হবে জানান জেলা প্রশাসক।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme