সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ইউএনও’র হস্তক্ষেপে দশম শ্রেণির ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ

  • আপডেট : সোমবার, ২১ জুন, ২০২১
  • ১০৮৮ বার দেখা হয়েছে।

মনির হোসেন,কালিহাতী : কালিহাতীর ইউএনও রুমানা তানজিন অন্তরার হস্তক্ষেপে বন্ধ হলো দশম শ্রেণীর ছাত্রীর বাল্যবিবাহ।
সোমবার (২১ জুন) বিকেলে উপজেলার সহদেবপুর ইউনিয়নের চক বানিয়াফৈর গ্রামের ছামাদ মন্ডলের বাড়িতে গিয়ে এ বাল্যবিবাহ বন্ধ করেন তিনি।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার সহদেবপুর ইউনিয়নের চক বানিয়াফৈর গ্রামের ছামাদের মেয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী সামিয়া আক্তার (১৫) সাথে বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শৈদানপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে আবু আহসানের বিয়ে ঠিক হয়৷

সে অনুয়ায়ী সোমবার বিকেলে তাদের বিয়ের আয়োজন চলছিলো। পরে খবর পেয়ে সাথে সাথেই ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে হাজির হন ইউএনও রুমানা তানজিন অন্তরা বন্ধ করে দেন এই বাল্য বিবাহ।

এসময় তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ১৮ বছরের আগে মেয়ের বিয়ে নয়, এই শর্তে ওই শিক্ষার্থীর মা–বাবার মুচলেকা নেন।

একই সঙ্গে তিনি করোনা কালীন সময়ে সরকারি নির্দেশ অমান্য করে বিয়ের আনুষ্ঠানিকতার মাধ্যমে জনসমাগম সৃষ্টি করায় কনে পক্ষকে ৫ হাজার ও বর পক্ষ কেও ৫ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা তানজিন অন্তরা বলেন বাল্যবিবাহের বিরুদ্ধে কালিহাতী উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme