ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি সভা

  • আপডেট : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৪১৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা কার্যক্রম পরিচালনার জন্য টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান ও উদ্যোক্তাদের নিয়ে প্রস্তুতিমুলক সভা হয়েছে।

রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন জানান, আগামী ৭ তারিখ থেকে ইউনিয়ন পর্যায়ের প্রতিটি ওয়ার্ডে টিকা সেন্টারের মাধ্যমে প্রাপ্ত বয়স্করা টিকা নিতে পারবেন। প্রতিটি ওয়ার্ড থেকে প্রায় ১৮শ জনকে টিকা দেওয়া হবে। শুধু জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করেই টিকা নেওয়া যাবে। পরে টিকা গ্রহীতাদের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সবার নিবন্ধন সম্পন্ন করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme