সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ইয়ং স্পোটিংকে ৩৩ রানে হারিয়ে থানাপাড়া ক্লাব জয়ী

  • আপডেট : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ১৩০৮ বার দেখা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক : ইয়ং স্পোটিং ক্লাবকে ৩৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন প্রত্যাশী থানাপাড়া ক্লাব শুভ সূচনা করেছে।

১০ মার্চ বুধবার সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত হ্যাবিট টাঙ্গাইল ও হক ব্রাদার্সের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের “খ”গ্রুপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় টস জয়ী ইয়ং স্পোটিং ক্লাব প্রথমে ফিল্ডিং করার সিন্ধান্ত নেয়। টসে হেরে থানাপাড়া ক্লাব প্রথমে ব্যাটিং করলে ৯ ওভারে ২৮ রানের মাথায় ২টি উইকেটে পতন হয়। এরপর শাহিন ও রাফসান ৩১ ওভার পর্যন্ত অবিছিন্ন ব্যাটিং করে ১৫৩ রানের জুটি গড়ে তুলে। ৪০ ওভারে ১৮১ রানে তৃতীয় উইকেটের পতন হলে নিয়মিত উইকেট পড়লেও রানের স্রোতে থামাতে পারেনি ইয়ং স্পোটিং এর বোলারা। শেষ ১০ ওভারে ৮৮রান উঠে। থানাপাড়া ৪৯.৫ ওভারে ২৬৯ রানে অলআউট হয়। এই রানে বড় অবদান ওয়ানডাউন ব্যাটসম্যান শাহিনের। শাহিন সেঞ্চুরীসহ ১০২ রান এবং দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রান করে রাফসান। বোলিংয়ে বিজিত ইয়ং স্পোটিং ক্লাবের নাজমুল ৪০ রানে ৪টি উইকেট দখল করে। জবাবে ইয়ং স্পোটিং ক্লাব নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান করলে ৩৩ রানে পরাজিত হয়। দলের পক্ষে হৃদয় সর্বোচ্চ ৪৯ রান করে। এছাড়া লোহিদ ২৭, নাজমুল ২৭ ও নাজমুল হোসেন মিলন ২১ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের ইমতিয়াজ ২৫ রানে ৩টি উইকেট দখল করে। এছাড়া রাফসান ও আরিফ যথাক্রমে ৪০ ও ৫৫ রানে ২টি করে এবং সানি ৩৫ রানে ১টি উইকেট দখল করে।

খেলায় আম্পায়ার ছিলেন রিপন কুমার ও তমাল বিহারী দাস এবং স্কোরার আনিসুর রহমান আলো। আজকের খেলাঃ প্রগতিশীল স্বদেশী সংঘ বনাম টাঙ্গাইল ক্রিকেট ক্লাব।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme