সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কঠোর লকডাউনেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন

  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৬১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : কঠোর লকডাউনেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দেদারছে চলাচল করছে ব্যক্তিগত যানবাহন, খোলা ট্রাক ও বাস। আর এসব যানবাহন ব্যবহার করে উত্তরবঙ্গের ১৯ জেলাসহ ২১ জেলার মানুষ নিজনিজ গন্তব্যে যাচ্ছেন।

আজ সকাল থেকে ৭ দিনের কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে জরুরি সার্ভিস ছাড়া সব ধরনের যানচলাচল বন্ধের নির্দেশনাও রয়েছে। তবে ভিন্নচিত্র দেখা গেছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই স্বাভাবিক দিনের মতোই চলাচল করছে ব্যক্তিগত যানবাহন, খোলা ট্রাক ও পিকআপ। এছাড়া নিয়মিত বিরতিতে মহাসড়কে দেখা যাচ্ছে বন্ধ থাকা দূরপাল্লার গণপরিবহনও।যানবাহনের চালক ও যাত্রীরা জানান, দিনের বেলায় প্রশাসনের নজরদারি থাকায় মধ্যরাতের পর তারা ঢাকা ছেড়েছেন। পথিমধ্যে তেমন কোন বাধার মুখে পড়তে হয়নি বলেও তারা জানান।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ ইয়াসীর আরাফাত জানান, মহাসড়কে টহল জোরদার করা হয়েছে। চেকপোস্টগুলি থেকে নিয়মিতই এসব যানবাহনকে মামলা দেয়া হচ্ছে আর কিছু গাড়িকে ঘুরিয়ে দেয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme