সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

কলেজ শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার ও টিকটক ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

  • আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে কলেজ চলাকালীন সময়ে শ্রেণিকক্ষে টিকটক ভিডিও ধারণ, মোবাইল ফোন ব্যবহারে শিক্ষার্থীদের নিষেধাজ্ঞা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এছাড়া কলেজে নির্ধারিত পোশাক (ড্রেস) পড়ে আসার জন্যও বলা হয়েছে। রোববার দুপুরে ভূঞাপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজ কর্তৃপক্ষ এ নির্দেশনা দেন। সোমবার দুপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্দেশনায় বলা হয়েছে- ইবরাহীম খাঁ সরকারি কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের কলেজ চলাকালীন সময়ে ক্যাম্পাসে টিকটক ভিডিও ধারণ, শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার না করা এবং কলেজের নির্ধারিত পোশাক না পড়ে আসা (একাদশ ও দ্বাদশ শেণির জন্য) ইত্যাদি কলেজের শৃঙ্খলা পরিপন্থী কাজ। শিক্ষার্থীদের এসব শৃঙ্খলা পরিপন্থী কাজে বিরত থাকার নির্দেশ প্রদান করা হলো।

এ ব্যাপারে ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান সরকার জানান, কলেজে এসে শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে টিকটক ভিডিও ধারণ, মোবাইল ফোন ও ফেসবুকে আসক্ত থাকে। এছাড়া কলেজের নির্ধারিত পোশাক পড়ে আসে না। বিশেষ করে একাদশ ও দ্বাদশ শেণিতে পড়–য়া শিক্ষার্থীরা এসবে বেশি জড়িত থাকে। এতে করে কলেজের ভাবমূর্তি ক্ষুন্ন ও লেখাপড়ার ক্ষতি হয়। এ কারণে নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনা অমান্য করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme