সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কারা মুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করলেন ইউপি চেয়ারম্যান

  • আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৪১৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: কারাগার থেকে মুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেকমত সিকদার। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় গুলিতে নিহত বিএনপি নেতা আব্দুল মালেক হত্যা মামলায় কারাগারে ছিলেন তিনি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে কারাগার থেকে মুক্ত হয়েই গ্রামের বাড়িতে এসে দুধ দিয়ে গোসল করেন তিনি। এর আগে হেকমত সিকদার তার লোকজন নিয়ে সাগরদিঘী বাজারে আনন্দ মিছিল করেন।

সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার বলেন, আমার পরিবারের কেউ জেল খাটেনি। আমিই প্রথম কারাভোগ করেছি। এ কারণে কারাগার থেকে বাড়িতে আসায় পরিবারের লোকজন আমাকে দুধ দিয়ে গোসল করিয়ে পবিত্র করেছেন।

উল্লেখ, ২০১৮ সালের ২৮ মার্চ ঘাটাইলের সাগরদীঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাত ৩টায় গুলিতে আব্দুল মালেক (৪৫) নামের বিএনপির এক নেতা নিহত হন। তিনি গুপ্তবৃন্দাবন গ্রামের বাসিন্দা নেছার উদ্দিনের ছেলে। পরদিন ২৯ মার্চ গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এ ঘটনায় ২ এপ্রিল আব্দুল মালেকের স্ত্রী মর্জিনা বেগম বাদি হয়ে ও চেয়ারম্যান হেকমত সিকদারকে আসামি করে ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি একাধিক তদন্তকারী সংস্থা তদন্তের পর সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
এ ঘটনায় জড়িত থাকায় চেয়ারম্যান হেকমত সিকদারকে চলতি বছরের ১ জানুয়ারি গ্রেফতার করে আদালতে পাঠায় গোয়েন্দা পুলিশ (সিআইডি)।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme