সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে কৃষিজমি থেকে মাটি বিক্রির অপরাধে ১ জনের কারাদণ্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩২১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক:
কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে ঘাটাইল উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে| এসময় একটি মাটি ভর্তি ড্রামট্রাক ও এক ব্যক্তিকে আটক করা হয়|

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের সাইটশৈলা গ্রামে রবিবার (২০ মে) রাত ১১ ঘটিকায় এ অভিযান পরিচালনা করা হয়|

আটককৃত আলমগীর হোসেন জানান, তিনি কালিহাতি উপজেলার একুশে ব্রিকস নামক ইটভাটার জন্য কৃষিজমির মাটি সংগ্রহ করছিলেন| মোবাইল কোর্টের সম্মুখে অপরাধ উদঘাটিত হওয়ায় এবং অভিযুক্ত ব্যক্তি ¯ে^চ্ছায় তার দোষ ¯^ীকার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০২৩ এর ১৫(১)(ক) ধারা অনুসারে আলমগীর হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত|

এ বিষয়ে ঘাটাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান জানান, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমাদুল হাসান কর্তৃক নির্দেশক্রমে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে|

এ সময় ঘাটাইল থানা পুলিশ কর্মকর্তা প্রসিকিউশন প্রদান করেন| তিনি আরও জানান, আটককৃত ড্রামট্রাকটি আলামত হিসেবে জব্দ করে প্রসিকিউশন প্রদানকারী কর্মকর্তার জিম্মায় প্রদান করা হয় এবং থানায় সংরক্ষণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে|

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme