সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে আগুনে নয়টি দোকান ও কিন্ডার গার্ডেন স্কুল পুড়ে ছাই

  • আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৭৪৪ বার দেখা হয়েছে।
Tangail-pratidin

মনির হোসেন কালিহাতী: কালিহাতীর রামপুর ভাষানী মার্কেটে ৯টি দোকান ও ১টি কিন্ডার গার্ডেন স্কুল পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা। শুক্রবার (০৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিক থেকে আগুনের সুত্র পাত হয়।

কালিহাতী ফায়ারসার্ভিসের একটি একটি দল প্রায় দুই ঘন্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন।এসময় উপস্থিত ছিলেন, কালিহাতী সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমানসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারিরা, বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির।

জানা গেছে, একটি গার্মেন্টের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারি দিকে ছড়িয়ে পড়ে। বাজার লকডাউন থাকায় কোন লোকজন ছিলনা। খবর পেয়ে বাজার বণিক সমিতি, স্থানীয়রা, ফায়ার সার্ভিসের একটি দল ও উপজেলা প্রশাসন প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন।

ক্ষতিগ্রস্থ দোকানগুলো হলো ,সুতার দোকানে ১৪ লাখ, গার্মেন্টের দোকানে ১২ লাখ শাড়ি কাপড়ের দোকানে ৩ লাখ, ষ্টেশনারি দোকানে ১০ লাখ, ওষুধের দোকানে ১২ লাখ, সেলুন, ইলেক্টনিক্স এর দোকানে ৩ লাখ, ডেকোরেটর দোকানে ১০ লাখ, রোজভ্যালি স্কলের ১৫ লাখ টাকার ক্ষতি হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme