সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ছেলেসহ ইউপি চেয়ারম্যান কারাগারে

  • আপডেট : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৬৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : জামিন বাতিল করে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদার ও তার ছেলে ওবায়দুরকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (৬ সেপ্টেম্বর) কালিহাতী-ধনবাড়ী আমলী আদালতের বিচারক শামসুল আলম তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল আদালতের পুলিশ পরিদর্শক তানভীর আহমেদ ।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ট্রাকে লোড আনলোডের অস্থায়ী স্টেশনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুলি সর্দার আকবর আলীর সঙ্গে গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদারের বিরোধ চলছিলো। সেই বিরোধকে কেন্দ্র করে গত বছরের ৬ অক্টোবর আকবর আলীকে মারধর করা হয়। ওই দিন বিকেলেই কুলি সর্দার আলী আকবরের ছোট ভাই আবু বক্কর বাদি হয়ে ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারকে প্রধান আসামি করে ২০ জনের নামে মামলা দায়ের করেন।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ বলেন, মারামারি মামলায় মেডিক্যাল রিপোর্ট (এমসি) প্রাপ্তি সাপেক্ষে গত বছরের ১৩ অক্টোবর থেকে চেয়ারম্যান হযরত আলী তালুকদার জামিনে ছিলেন। সোমবার (৬ সেপ্টম্বর) চেয়ারম্যান ও তার ছেলে আদালতে হাজির হলে তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। পরে চেয়ারম্যান ও তার ছেলেকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme