সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে জেএসসি-জেডিসি পরীক্ষায় নকল সরবরাহে দুই জনের দন্ড ও শিক্ষকসহ বহিস্কার ১৯

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ১২৫১ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে চলমান জেএসসি-জেডিসি পরীক্ষা চলাকালীন সময়ে ১৪৪ ধারা ভঙ্গ করে নকল সরবরাহের দায়ে দুই জন অভিভাবককে ৩ মাসের কারাদন্ড ও এক মাদ্রাসা শিক্ষকসহ ১৯ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭নভেম্বর) পরীক্ষা চলাকালীন সময়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উক্ত সাজা প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।

কারাদন্ড প্রাপ্তরা হলো- ঘাটাইল উপজেলার শোলাকিপাড়া গ্রামের রহিজ উদ্দিনের ছেলে শামীম রেজা(২৬) ও একই উপজেলার ভদ্রবাড়ী গ্রামের আহাম্মেদ মিয়ার ছেলে ফনি মিয়া(৬৫) এবং বহিস্কৃতরা হলো-তালেমন-হযরত আলী মৎস প্রযুক্তি ইন্সটিটিউট কেন্দ্রে দায়িত্বে থাকা নিকলা-দরিপাড়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক শওকত আলমসহ একই কেন্দ্রে ৯ জন পরীক্ষার্থী ও গোহালিয়াবাড়ী দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৬ জন এবং কালিহাতী ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ৩ জন পরীক্ষার্থী।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান জানান, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা ভঙ্গ করে নকল সরবরাহের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২জন অভিভাবককে ৩ মাসের কারাদন্ড ও তালেমন-হযরত আলী মৎস প্রযুক্তি ইন্সটিটিউট পরীক্ষা কেন্দ্রে নকল চলার দায়ে দায়িত্বে থাকা এক মাদ্রাসা শিক্ষকসহ ৯ জন পরীক্ষার্থী, গোহালিয়াবাড়ী দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৬ জন ও কালিহাতী ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ৩ জনসহ মোট ১৯ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme