সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে রাইস মিলের আড়ালে অবৈধ সিগারেট কারখানা সিলগালা

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯
  • ১০৭০ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে রাইস মিলের আড়ালে অবৈধ সিগারেট কারখানা সিলগালা ও সিগারেট তৈরীর বিপুল পরিমাণ কাচাঁমাল জব্দ করেছে কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের ঢাকা পশ্চিম বিভাগ।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঢাকা পশ্চিম বিভাগের ডেপুটি কমিশনার মোহাম্মদ আব্দুস সাদেকের নেতৃত্বে উপজেলা সদরের কামার্থীতে অবস্থিত শাকিল অটো রাইচ মিলে অভিযান চালায় কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের ঢাকা পশ্চিম বিভাগ।

এ সময় অবৈধ সিগারেট কারখানাটি সিলগালা ও সিগারেট তৈরীর বিপুল পরিমাণ কাচাঁমাল জব্দ করা হয়।

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন জানান, এ অটোমেটিক মেশিনে যে কোন নামি-দামী ব্র্যান্ডের দেড় থেকে দুই মিলিয়ন সিগারেট দৈনিক উৎপাদন করা সম্ভব।

কারখানার দাড়োয়ান শফিকুল ইসলাম জানান, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সিগারেট তৈরী হতো এবং শেষ রাতে একটি গাড়ি ঢাকা চলে যেতো, আরেক গাড়ি গোডাউনে ঢুকতো। দাড়োয়ান শফিকুলের তথ্যমতে পার্শ্ববর্তী একটি গোডাউনে অভিযান চালিয়ে সিগারেট তৈরীর বিপুল পরিমাণ কাচাঁমাল উদ্ধার করা হয়।

রাজশাহী থেকে আসা হাসান ও মুকুল পরিচালনা করত এই কারখানাটি। স্থানীয় ব্যবসায়ী কালিহাতী বাসস্ট্যান্ডে অবস্থিত মেসার্স পার্টস কর্ণারের সত্ত্বাধিকারী মোঃ শাহ আলমের পৃষ্টপোষকতায় এ অবৈধ ব্যবসা পরিচালিত হতো। হাসান ও মুকুল যে বাসায় থাকতেন সেখানেও অভিযান চালিয়েও কাউকে পাওয়া যায়নি।

ভ্যাট কমিশনারেটের ডেপুটি কমিশনার মোহাম্মদ আব্দুস সাদেক জানান, দাড়োয়ান শফিকুলের তথ্যের ভিত্তিতে ও কারখানা থেকে সংগৃহিত তথ্য-উপাত্ত, কুষ্টিয়ার ত্রিমোহনীর করিম টোব্যাকো নামে কিছু ডকুমেন্টস পরীক্ষা,তদন্ত করে প্রকৃত মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। পরে কারখানার সকল মেশিন ও যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করে দেন ভ্যাট কর্মকর্তারা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme