সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ময়না দল

  • আপডেট : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৩৮ বার দেখা হয়েছে।

স্পোর্টস প্রতিবেদক : টাঙ্গাইল প্রেসক্লাব স্বাধীনতা সূর্বণ জয়ন্তী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে দোয়েল ক্রিকেট দল ৬৪ রানে টিয়া ক্রিকেট দলকে হারিয়ে ফাইনালে উঠেছে।

আগামী ২২ ফেব্রুয়ারী সোমবার দুপুর ১.৩০ মিনিটে ফাইনালে মুখোমুখি হবে ময়না ক্রিকেট দলের সাথে।

২০ ফেব্রুয়ারী শনিবার সকালে বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে টাঙ্গাইল প্রেসক্লাব স্বাধীনতা সূর্বণ জয়ন্তী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়।

টস জয়ী দোয়েল ক্রিকেট প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০০ রান করে। দলের পক্ষে মোজাম্মেল হক সর্বোচ্চ অপরাজিত ৫৯ রান করে। এছাড়া মালেক আদনান ৩০, মুস্তাক ২০,এম কবির ১৯, মহিউদ্দিন সুমন অপরাজিত ১৪ ও ইফতেখারুল অনুপম ১০ রান করে।

বোলিংয়ে বিজিত টিয়া ক্রিকেট দলের গোলাম কিবরিয়া বড়মনি, সুমন কুমার রায় ও তোফায়েল আহমেদ রনি ১টি করে উইকেট দখল করে। জবাবে টিয়া ক্রিকেট দল ১৯.৩ ওভারে ১৩৬ রানে অলআউট হলে ৬৪ রানে পরাজিত হয়। দলের পক্ষে গোলাম কিবরিয়া বড়মনি সর্বোচ্চ ৪৬ রান করে। এছাড়া তোফায়েল আহমেদ রনি ৩৫, সুমন কুমার রায় ২৩, আরিফুর রহমান টগর ২ ও মোস্তফা ২ রান করে। বোলিংয়ে বিজয়ী দোয়েল দলের এম কবির, ইফতেখারুল অনুপম ও মালেক আদনান ২টি করে উইকেট দখল করে। এছাড়া মুস্তাক আহমেদ ১টি উইকেট দখল করে। ব্যাটিংয়ে অপরাজিত ৫৯ রান, ফিল্ডিংয়ে ১টি মূল্যবান ক্যাচ ও ১টি রানআউট করে বিজয়ী দলের মোজাম্মেল হক ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

খেলায় আম্পায়ার ছিলেন মির্জা মাসুদুল হোসেন খোকন ও ইমতিয়াজ আহমেদ ও স্কোরার পারভেজ হাসান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme