সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গাঁজা, অশ্লীল নৃত্য ও জুয়ার অভিযোগে ফাইলা পাগলার মেলা বন্ধ

  • আপডেট : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৭৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবদেক, সখীপুর : করোনা ভাইরাস বিধিনিষেধ অমান্য করে গাঁজা সেবন, অশ্লীল নৃত্য ও জুয়ার অভিযোগে ঐতিহ্যবাহী ফাইলা পাগলার মেলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকেলে মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে মেলাটি বন্ধের আল্টিমেটাম দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী।

এ সময় সখীপুর থানার ওসি (তদন্ত) ছাইফুল ইসলামসহ পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, কয়েকদিন আগে সরকারি বিধি মোতাবেক করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মেলাটি বন্ধ ঘোষণা করা হয়েছিল। বিধি নিষেধ ভঙ্গ করায় মেলায় অবস্থানরত ৫ দোকানীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানাও করা হয়। তারপরও চলতে থাকে মেলার কার্যক্রম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি বিধি নিষেধ থাকায় প্রথমে মেলাটি বন্ধ ঘোষণা করা হয়। পরে আবার বিধিনিষেধ অমান্য করে মেলা চলমান রেখে- মেলায় গাঁজা সেবন, অশ্লীল নৃত্য ও জুয়ার অভিযোগে পাওয়ায় ঐতিহ্যবাহী ফাইলা পাগলার মেলাটি বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ, প্রতিবছর পৌষের চাঁদে মেলাটি বসে। মূল মেলা ১০ দিনের হলেও চলে মাসজুড়ে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme