সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গৃহহীন থেকে মুক্তি পেতে যাচ্ছে তিনশত পরিবার

  • আপডেট : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৪২৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : উদবাস্তুু একটি অভিশাপ । এ অভিশাপ থেকে কে না মুক্তি পেতে চায় । যাদের নুন আনতে পান্তা ফুরায় বা দুমোঠো ভাত যোগাড় করতেই হিমশিম খেতে হয় তেমনি গৃহহীনদের পাশে এসে দাড়াঁলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা । মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় টাঙ্গাইল সদরে পাচ্ছে গৃহহীনরা লক্ষ টাকার ঘর।

আজ শুক্রবার দুপুর ২ টার দিকে সদর উপজেলা বাওসা গ্রামে পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রীর কার্যলয়ের পরিচালক গুলশান আরা। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন রানু, ভুমি কর্মকর্তা খায়রুল ইসলামসহ অনান্য কর্মকর্তাবৃন্দ ।

মুজিববর্ষ উপলক্ষে টাঙ্গাইল সদরে পাঁকা ঘর পেতে যাচ্ছে ভূমি ও গৃহহীন ৩০০টি পরিবার। বিনামূল্যে মাথাগোঁজার এই পাকা ঘর পেয়ে খুশি হতদরিদ্র পরিবারগুলি। উপজেলা প্রশাসন বলছে পর্যায়ক্রমে সকল গৃহহীনদের মাঝেই এই ঘর প্রদান করা হবে।

টাঙ্গাইল সদর উপজেলার বাওসা এলাকায় ভূমি ছিলো, খাস ও বেদখল। উপজেলা প্রশাসন তা উদ্ধার করে ২০০ টি ভূমিহীন পরিবারের জন্য তৈরি করে দিচ্ছে স্থায়ী আবাসন।

নদীভাঙা এই মানুষগুলি যাদের ঠিকানা ছিলো বেড়িবাঁধ ও রাস্তার ধারে। তাদের চোখের সামনেই গড়ে উঠছে বেঁচে থাকার নতুন স্বপ্ন।
কেবল তারা নন। এচিত্র জেলার আনাচে-কানাচে সর্বত্র। পাঁকা দালান পেতে দেখে খুশি তারাও।

সদর উপজেলার নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন রানু বলেন , সাধারণত আমরা খুব ভালো সরঞ্জাম দিয়েই ঘর বানাচ্ছি তারপরও যদি কোন সমস্যা হয়ে থাকে আমরা তাতক্ষনিতভাবে তা চেঞ্জ করে দিবো । তালিকা প্রনয়ন ও ঘর তৈরিতে অনিয়ম ঠেকাতে কঠোরভাবে নজরদারির কথাও জানালেন উপজেলা প্রশাসন।

১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে নির্মিত, দুই রুমের এই ঘরে থাকছে, আধুনিক সকল সুযোগ সুবিধাই।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme