গোপালপুরে এমএমসি বিষয়ক কর্মশালা

  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৮৭৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে শিক্ষায় জিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষে এমএমসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলার চাতুটিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসা অধ্যক্ষ নেসারউদ্দীনের সভাপতিত্বে কর্মশালা উদ্ধাধন করেন গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর।

প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি এবং অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক জয়নাল আবেদীন।

বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালপুর উপজেলা শাখার সভাপতি জি এম ফারুখ, সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার শফি, ভেঙ্গুলা খন্দকার ফজলুল হক কলেজের অধ্যক্ষ ফরিদ হোসেন, হাদিরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদের গোলজারী, মেহেরুন্নেসা গালর্স কলেজের সহকারি অধ্যাপক নাসির উদ্দীন প্রমুখ।

কর্মশালায় হাদিরা ও ঝাওয়াইল ইউনিয়নের ১৭ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ জন শিক্ষক অংশগ্রহন করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme