গোপালপুরে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে পুরস্কার বিতারণ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৪৩২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মোহনপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় ২০২২ সালে এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ও স্কুলের বার্ষিক পরীক্ষায় মেধাস্থানকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে প্রধান শিক্ষক মোঃ তোজ্জামেল হক এর সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসার নাজনিন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম লাবলু মাষ্টার এবং ঘাটাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান হিরা।

এতে আরো উপস্থিত ছিলে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক খন্দকার রকিবুল ইসলাম দুলাল (প্রকৌশলী), সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম (প্রকৌশলী), যুগ্ন আহবায়ক কামরুন নাহার কনা। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও গনমান্য ব্যক্তিবর্গসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ। বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীদের এ উদ্যোগে অ্যালামনাই অ্যাসোসিয়েশন সংগঠন ও শিক্ষা বৃত্তি প্রদান কার্যক্রমকে স্কুল কতৃপক্ষ এবং এলাকার সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme