সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার ৩

  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৪১০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে ৩৫০ পিচ ইয়াবা ও ১ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ধোপাকান্দি ইউনিয়নের নারায়নপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে হুমায়ুন, চাতুটিয়া গ্রামের আমজাত হোসেনের ছেলে আ. মালেক ও আভূঙ্গি চরপাড়ার মৃত মকবুলের ছেলে আ. মজিদ।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ধোপাকান্দি এলাকা থেকে ২০০ পিচ ইয়াবাসহ হুমায়ুনকে, নগদা শিমলা বাজার এলাকা থেকে ১৫০পিচ ইয়াবাসহ আ. মালেক ও পৌরসভা থেকে ১০হাজার টাকা মূল্যের এক গ্রাম হেরোইনসহ মজিদকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme