সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

গোপালপুরে কৃষ্ণাকে পল্লী বিদ্যুৎ সমিতির সংবর্ধনা

  • আপডেট : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: সাফ ফুটবল বিজয়ী কৃষ্ণা রানী সরকারকে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে ময়মনসিংহ পবিস-১ এর গোপালপুর জোনাল অফিসে এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ পবিসের জেনারেল ম্যানেজার মো. আক্তার হোসেন।

এসময় তিনি কৃষ্ণাকে ফুলেল শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ গোপালপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাজহারুল ইসলাম, মধুপুর জোনের ডিজিএম আবু মোহাম্মদ ইয়াহিয়া আকন্দ, ঘাটাইল জোনের ডিজিএম বাদল মিয়া, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সুতি ভিএম সরকারি পাইলট মডেল হাইস্কুলের শরীরচর্চা শিক্ষক এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম রায়হান বাপন প্রমুখ। জিএম আক্তার হোসেন বলেন, কৃষ্ণার মতো মেয়েরা নির্ভয়ে এগিয়ে এলে সমাজ, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ায় দেশ এগিয়ে যাবে। তিনি আরও বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারে অতিরিক্ত সচিব মোহাম্মদ সেলিম উদ্দিনের পক্ষে এ সংবর্ধনার আয়োজন করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme