সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

গোপালপুরে গ্রামবাসীর সুবিধার্থে নৌকা উপহার দিলেন এমপি

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৪৯৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদীর একপাড়ে মজিদপুর আর অপর পাড়ে জামতৈল গ্রাম। নগদাশিমলা ইউনিয়নের এ দুটি গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে ঝিনাই নদী। প্রতি বর্ষায় এ নদী যৌবন ফিরে পায়। পানিতে টইটম্বুর থাকে। ফলে ওই দুই গ্রামের মানুষের যাতায়াতে নানা সমস্যায় পড়তে হয়। এরইধারাবাহিকতায় দুই এলাকার মানুষদের কষ্ট লাগবের জন্য ফকির বাড়ী ঘাটে ব্যক্তিগত অর্থায়নে নৌকা বিতরণ করেছেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর রেজাউল হক, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, আরিফুল ইসলাম তালুকদার আরিফ, শফিকুল ইসলাম শফিক প্রমুখ সহ, আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme