সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে জামায়াত-শিবিরের ৩৬ নেতাকর্মী গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
  • ১০৫২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: গোপালপুরে হেমনগর ইউনিয়নের নলিন বাজারে জামাত-শিবিরের গোপন বৈঠকের প্রস্তুতি কালে ৩৬ জন জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হেমনগর ইউনিয়নের নলিন বাজারে পিকনিকের নাম ভাঙ্গিয়ে গোঁপন বৈঠকের উদ্দেশ্য নৌকায় চরের মধ্যে যাওয়ার পথে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে গোপালপুর উপজেলা জামায়াতের বর্তমান আমীর গোলাম মোস্তফা রঞ্জু ও সাবেক আমীরসহ বাকি ৩৪জন জামায়াত-শিবিরের নেতাকর্মী।

বিষয়টি নিশ্চিত করে গোপালপুর থানার (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আটককৃত জামায়াত-শিবিরের লোকজন দেশের বৃহৎ স্থাপনা বঙ্গবন্ধু সেতুতে নাশকতার পরিকল্পনা ছিল।

এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য পূর্বে তারা বনভোজনের নামে সেতু এলাকায় রেকি করেছে। এরআগেও তারা নৌকা ভ্রমনে গিয়ে সরকার উৎখাতে বিভিন্ন ধরনের পরিকল্পনা করে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে তারা নাশকতার তৈরির জন্য যমুনা নদীতে নৌকা ভ্রমনে যাওয়ার জন্য উপজেলার নলীন বাজারে একত্রিত হয়। পরে অভিযান চালিয়ে ৩৬জনকে আটক করা হয়।

পরে তাদের হেমনগর পুলিশ তদন্ত কেন্দ্রে আনা হয়। তাদের বাড়ি গোপালপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে।ওসি আরো জানান, আটককৃতরা প্রাথমিকভাবে জামায়াত-শিবিরের সাথে সম্পৃক্ত বলে স্বীকার করেছেন।

এছাড়া দেশে আজ আশুরার অনুষ্ঠান ছিল। এই দিনে তারা বনভোজনের নামে নাশকতার পরিকল্পনা করেছে। এর সাথে জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকের প্রস্তুতিকালে গোপালপুর ও ভূঞাাপুর ও হেমনগর তদন্ত কেন্দ্র পুলিশের যৌথ অভিযানে এই ৩৬ জন জামাত শিবির কর্মী আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে গোপালপুর উপজেলা জামায়াতের বর্তমান আমীর গোলাম মোস্তফা রঞ্জু ও সাবেক আমীর রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme