সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ি আটক

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৪০৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। বুধবার গভীর রাতে পৌরসভার সুতি হিজুলীপাড়া গ্রামে জুয়া খেলার সময় হাতেনাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ওই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪২), আকবর হোসেনের ছেলে সাহেব আলী (৩৪), মৃত হযরত আলীর ছেলে ময়েন উদ্দিন (৩৬), খন্দকার ফকিরের ছেলে আঃ বারেক (৪৬), মৃত কেরামত আলীর ছেলে মোজাফফর আলী শেখ ও বাগুয়াটা দক্ষিণপাড়ার হাসমত আলীর ছেলে আব্দুল হামিদ (৪০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হিজুলীপাড়া গ্রামের ময়েন উদ্দিনের বসত ঘরের পিছনে জুয়ার আসর থেকে প্রথমে তাদের আটক করা হয়। পরে নগদ টাকাসহ জুয়া খেলার উপকরণ জব্দ করা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, আসামীরা প্রকাশ্য স্থানে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারার অপরাধ করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান চলবে। মাদকসহ যাবতীয় অপরাধমুক্ত সমাজ গড়তে সকলের সার্বিক সহযোগিতা দরকার বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme