সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে ডোবা থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

  • আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৪১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে নিখোঁজের ৭ দিন পর বাঁশ ঝাড়ের পাশে ডোবায় মিলল হৃদয় মিয়া (১৩) নামে এক স্কুল ছাত্রের লাশ। রোববার উপজেলার হাদিরা ইউনিয়নের পলশিয়া গ্রামের ডোবায় অর্ধগলিত লাশ পাওয়া যায়। হৃদয় ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে ও শিমলা পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। এ বিষয়ে ওসি বলেন, আমরা প্রাথমিকভাবে ধারনা করছি এটা একটি হত্যা।

জানা যায়, হৃদয় গত ৭দিন ধরে নিখোঁজ। ২২ আগস্ট শিমলা বাজারে যাওয়ার কথা বলে সে বাড়ী থেকে বের হয়ে আর ফিরেনি। নিখোঁজের পর থেকে আত্বীয়-স্বজন ও ছেলের বন্ধুবান্ধবসহ সকল জায়গায় খোঁজ খবর নেন। কোথাও ছেলের সন্ধান না পেয়ে গত ২৪ আগস্ট গোপালপুর থানায় একটি সাধারণ ডায়রী করেন। রোববার সকালে স্থানীয় এক ব্যক্তি বাঁশ ঝাড়ের পাশে ডোবায় একটি লাশ ভাসতে দেখেন। পরে তার ডাক-চিৎকারে লোকজন এসে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে হৃদয়ের স্বজনরা লাশ সনাক্ত করেন।

গোপাালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, হৃদয়ের বাবা থানায় নিখোঁজ ডায়রী করার পর পুলিশ খোঁজ খবর নেয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওসি আরো বলেন, আমরা প্রাথমিকভাবে ধারনা করছি এটা একটি হত্যা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme