সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: “অর্থকরী ফসল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা মাঠ প্রাঙ্গনে ১৮ সেপ্টেম্বর রোববার সকাল থেকে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ও গোপালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। উপজেলা নির্বাহী অফিসার মো.পারভেজ মল্লিক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, থানা ওসি তদন্ত অফিসার মো. মামুন ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল আলম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলুসহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, দর্শনার্থী ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীবৃন্দ।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme