সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে দশটাকা কেজি দরের ১১১ বস্তা চাল আটক

  • আপডেট : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির দশ টাকা কেজি দরের ১১১ বস্তা চালসহ খালি বস্তা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর উপজেলার নগদা শিমলা এলাকায় অভিযান পরিচালনা করে চাল উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা।

জানা যায়, নগদা শিমলা বাজারের চাল ব্যবসায়ী বিপ্লব হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ৬৯ বস্তা এবং বস্তা ভেঙ্গে বানানো ৫০ কেজি ওজনের ১৬ বস্তা চাল ও খালি বস্তা আটক করা হয়। পরবর্তীতে নগদা শিমলা বাজারের চাল ব্যবসায়ী আয়নাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বস্তা ভেঙ্গে বানানো ৫০ কেজি ওজনের ২৬ বস্তা চাল উদ্ধার আটক করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চাল ব্যবসায়ীরা পালিয়ে যায়।

এ সময় পুলিশ সদস্য, প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা খাদ্যবান্ধব কর্মসূচির চাল আটক করতে সমর্থ হই। নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme