সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে দুই গাঁজা গাছসহ এক মাদকসেবী আটক

  • আপডেট : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৬৭৪ বার দেখা হয়েছে।

মো. নুর আলমঃ টাঙ্গাইলের গোপালপুরে পনেরো হাজার টাকা মূল্যের দুইটি গাঁজা গাছসহ মো. তালেব (৩৮) নামে এক মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। 
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে নিজ বাড়ি থেকে আটককৃত তালেব উপজেলার বাখুরিয়াবাড়ী গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।

থানা সূত্র জানায় , গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে বৃহস্পতিবার রাতে থানার এসআই মুকুল ও এ এসআই আবুল হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে, উপজেলার বাখুরিয়াবাড়ীর তালেবের নিজ বসতবাড়ীতে চাষকৃত দুইটি বিশালাকৃতি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন জানান, আটক তালেব একজন পেশাদার মাদকসেবী। নিজ বাড়িতে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চাষ করে সে বিক্রি করতো। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে তাকে টাঙ্গাইল কোর্টহাজতে প্রেরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme