সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে দুই দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন

  • আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৩৮৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: করোনা পরবর্তী সময়ে শিশুদের মানসিক ও মেধার বিকাশের লক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে গোপালপুর উপজেলায় দুই দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে গোপালপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম” (পঞ্চম পর্যায়) প্রথম সংশোধনী শীর্ষক প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক। গোপালপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক তাহলিমা জান্নাতসহ সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সকালে শিশু মেলা উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহর প্রদক্ষিন করে। পরে অতিথিবৃন্দ মেলার অনুষ্ঠানিক উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন। সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান তাদের শিশুতোষ উপকরণের পসরা দিয়ে মেলা সাজিয়ে তুলেছে। মেলার পাশাপাশী শিশু-শিক্ষক-মা সমাবেশ, কুইজ, চিত্রাঙ্কন, চলচিত্র প্রদশর্নী ও শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme