সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে ধান কাটার মেশিন বিতরণ

  • আপডেট : বুধবার, ৫ মে, ২০২১
  • ৫৮৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের গোপালপুরে কৃষকদের মাঝে ধান কাটার মেশিন বিতরণ করা হয়েছে।

৪ মে মঙ্গলবার সকালে গোপালপুর উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি অফিসের ব্যবস্থাপনায় ২০২০-২১ অর্থ বছরের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায়, বোরো মৌসুমে ধান কর্তনের জন্য ৫০% ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়।

উদ্যোক্তা চাষি খন্দকার সাইদুর রহমানের হাতে প্রধান অতিথি হিসেবে মেটাল এগ্রিটেক লিমিটেড’র কম্বাইন হারভেস্টারের চাবি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ, এম, শহিদুল ইসলাম, গোপালপুর থানার ওসি মো. মোশারফ হোসেন, হেমনগর ইউপি চেয়ারম্যান মো. রওশন খান আইয়ুব, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. আব্দুল হালিম, উপ-সহকারি কৃষি অফিসার মো. আবু কায়সার রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme