সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে নববধূকে দেখতে যেয়ে সংঘর্ষ, একজনের মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৩১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের মধুপুর ভট্ট এলাকায় নববধূকে দেখতে যেয়ে কথাকাটাকাটির জের ধরে সংঘর্ষে আহত আব্বাস আলী (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত আব্বাস আলী মধুপুর ভট্ট মহল্লার বৃদ্ধ হোসেন আলীর মেঝ ছেলে, তিনি দুই কন্যা সন্তানের জনক। তিনি ওই মহল্লার মসজিদ কমিটির কোষাধ্যক্ষর দায়িত্বে ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক নারী জানান, মনির তার দলবল নিয়ে আকাব্বর ও আব্বাসে উপর হামলা চালিয়ে লাঠি দিয়ে আঘাত করে। শেষে আব্বাসের কোমরে লাঠি‌ দিয়ে আঘাত করলে সে নিস্তেজ হয়ে পরে। এ ঘটনার পর মনির দলবল নিয়ে সেখান থেকে সটকে পড়ে।

নিহতের ছোট ভাই মোঃ আকাব্বর এ প্রতিবেদককে অভিযোগ করে বলেন, গত শুক্রবার তার চাচাতো ভাইয়ের নববধূকে দেখতে আসেন একই মহল্লার জামাল হোসেনের ছেলে মনির হোসেন। নববধূ গোসলে থাকায় মনিরকে পরে আসতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করে। এসময় এর প্রতিবাদ জানালে দেখে নেওয়ার হুমকি দেন। বিকেলে তার নিজ দোকানে যাওয়ার পথে পথিমধ্যে মনির তার দলবল নিয়ে আকাব্বরের উপর হামলা চালায় ও মারধর করে। এতে আকাব্বরের মেজো ভাই আব্বাস বাঁধা দিলে তাকেও মারধর করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে আব্বাস আলী।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশারফ হোসেন জানান, মারামারির ঘটনায় ৬জনের নাম উল্লেখ ও ৫জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে গোপালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একজন আসামি গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme