সংবাদ শিরোনাম:
আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

গোপালপুরে নূরানী স্কলারশীপ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

  • আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৫২১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: গোপালপুর উপজেলায় নুরানী স্কলার প্রাপ্ত ৮০জন শিক্ষার্থীদের মাঝে ক্যাটাগরি অনুযায়ী বাইসাইকেল, ক্রেস্ট, ও শিক্ষা উপকরণ পুরস্কার বিতরণ করা হয়েছে।

২৮ জানুয়ারি শনিবার সকালে উপজেলার নঈন উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উত্তর টাঙ্গাইল নুরানী শিক্ষক ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

বর্ধিত অনুষ্ঠানে মুফতি নুরুজ্জামান কাসেমীর সভাপতিত্বে শেখ মাহাদী হাসান শিবলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফলদা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান তালুকদার হিরা, ঝওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান তালুকদার, নঈন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, গোপালপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সন্তোষ কুমার দত্ত। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মুফতি আব্দুস সাত্তার কাসেমী, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম ভূইয়াপুরী, মুফতি রেদওয়ানুল হক রাহমানী, মাওলানা ইসমাইল হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme