সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

  • আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৩৬০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: “দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

আগামী ১৭ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হবে।

মঙ্গলবার ১৫ নভেম্বর সকালে ফায়ার সার্ভিস কার্যালয় চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক। সালাম গ্রহণ শেষে জাতীয় পতাকা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে ফায়ার সার্ভিস কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন পৌর মেয়র মো. রকিবুল হক ছানা, থানা তদন্ত কর্মকর্তা মামুন ভূঁইয়া, স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, টিম লিডার নুরুল ইসলাম প্রমুখ।

গোপালপুর স্টেশন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, আগামী ১৭ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হবে। এ উপলক্ষে পুরো উপজেলায় সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণ, উদ্ধার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি প্রদর্শন, যান্ত্রিক র‌্যালি বের করাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme