সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে বাকাসস এর কর্মবিরতি

  • আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ১৪৫৫ বার দেখা হয়েছে।

মো.নূর আলম গোপালপুর: গোপালপুরে উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবি পরিবর্তনসহ বেতনস্কেল সমন্বয়ের দাবিতে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস) গোপালপুর শাখা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্ত্বরে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালিত হয়েছে। সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি চলাকালে দুর্ভোগে পড়েন উপজেলা প্রশাসনের কাছে সেবা নিতে আসা শত শত মানুষ।

কর্মবিরতি চলাকালে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার গণতন্ত্রের মানস কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২০১১ সালের ১৯ জুন তারিখে মাঠ প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবি পরিবর্তেনের সারসংক্ষেপ সদয় অনুমোদন দেন।

মন্ত্রিপরিষদ বিভাগে ২০১৪ সালের ১৭ জুন তারিখের পাক্ষিক গোপনীয় প্রতিবেদনের ভিত্তিতে প্রস্তুতকৃত প্রস্তাবে সদয় নীতিগত সম্মতি প্রদান করা সত্বেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মতি না দিয়ে বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতনস্কেল সমন্বয় সংক্রান্ত দাবি বাস্তবায়নে কালক্ষেপণ করছে।দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি অব্যাহত রাখাসহ আমরা আন্দোলন চালিয়ে যাবো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme